বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী পুঠিয়ায় তদন্তের তোয়াক্কা নেই, লুটের রাজত্ব কায়েম করে বহাল তবিয়তে অভিযুক্ত সুন্দরগঞ্জে রেণু বিদ্যাকাননে বই বিতরণ ও ক্লাস উদ্বোধন হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়কার,শ্রেষ্ঠ শিক্ষক মোকছেদ আলী হাদি হত্যার বিচার দাবিতে বাংলাদেশ পন্থী শিক্ষার্থীদের সড়ক অবরোধে সেনাবাহিনীর বাঁধা, আহত ২৩ এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশী শিশু নিহত জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান
মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত আরও তিনজন

মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত আরও তিনজন

ডেস্ক রিপোর্ট ::নীলফামারীতে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আইজুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নীলফামারী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের শেখপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।

নিহত আইজুল ইসলাম নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বারো ঘরিয়া এলাকার মৃত সোবহান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শেখ মসজিদের সামনে দ্রুত গতির একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী আইজুল ইসলাম মারা যান। এ সময় মোটরসাইকেল চালকসহ আরও তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com