ডেস্ক নিউজ:: লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালীন সময় ৫০
০ (পাঁচশত) পিছ টাপেন্টাডল ট্যাবলেটসহ তুহিন মিয়া (৩০) মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।

১৪ (জুন) রাতে জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট কর্তৃক লালমনিরহাট সদর থানাধীন মোগলহাট ইউনিয়নের ০১ নং কর্ণপুর মৌজাস্থ পুরাতন রেল ব্রিজ সংলগ্ন মোহাম্মদ আইয়ুব আলী এর গালামালের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে মোঃ তুহিন মিয়া (৩০)কে গ্রেফতার সহ ৫০০ (পাঁচশত) পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
লালমনিরহাট থানাধীন উত্তর সাপ্টানা নয়ারহাট বাজার হতে ১০০ গজ পূর্বে সাজু মিয়ার মাছের প্রজেক্ট এর সামনে কুলাঘাট গামী পাকা রাস্তার উপর হতে গ্রেফতারকৃত ০১। মোঃ জোবায়দুল (৩০) ০২। মোঃ কাইয়ুম উদ্দিন শেখ(৭২) দ্বয়কে গ্রেফতার সহ তাদের নিকট থেকে ০৩(তিন) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ গ্রেফতর করা হয়
মাদক কারবারি তুহিন লালমনিরহাট শহরের কিসামত খুটামারা,পিংকি মোড় সংলগ্ন এলাকার ভিতরের শান্তুি নগর নামের এলাকার বাসিন্দা।

লালমনিরহাট ডিবি পুলিশের ওসি সাদ আহমেদ বলেন, মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে চলছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় পুলিশের বিশেষ অভিযানের ধারাবাহিকতায় মাদক কারবারী তুহিনকে ৫০০ পিছ টাপেন্টাডলসহ গ্রেফতার করছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।
Leave a Reply