বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
আবাসিক হোটেলের একরুমে ৭ নারী- পুরুষ, সবাই ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের

আবাসিক হোটেলের একরুমে ৭ নারী- পুরুষ, সবাই ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দুই নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।

গ্রেপ্তারকৃতরা সবাই ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারের ইমন বোডিংয়ের দোতলায় অভিযান চালিয়ে এদের আটক করে আখাউড়া থানা পুলিশ।

পুলিশ জানায়, হোটেলটির একটি কক্ষে নারী-পুরুষ একত্রে অবস্থান করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল এবং এতে এলাকাবাসীর মধ্যে চরম বিরক্তি ও অসন্তোষ তৈরি হয়। অভিযানের সময় পুলিশ এদের আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের অবস্থান ও কর্মকাণ্ডের বিষয়ে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি।

আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন জানান, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা এবং দণ্ডবিধির ২৯০ ধারায় (জনবিরক্তিকর কর্মকাণ্ড) মামলা করে এদের আদালতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com