বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎ ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে অস্বীকা : সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী বিবিসি বাংলাকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহদীর লিগ্যাল নোটিস জামায়াত নেতার ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড,‎ দরিদ্র পরিবারের মুখে হাসি প্রাথমিক বৃত্তিতে ৮০–২০% কোটা: মেধার স্বীকৃতি নাকি শিক্ষাক্ষেত্রে নতুন বৈষম্যের সূচনা? ‎কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন
এই ঈদ শুধু উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, ত্যাগ ও আত্মশুদ্ধির একটি বার্তা:ঈদ শুভেচ্ছা বিনিময়ে অধ্যক্ষ দুলু

এই ঈদ শুধু উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, ত্যাগ ও আত্মশুদ্ধির একটি বার্তা:ঈদ শুভেচ্ছা বিনিময়ে অধ্যক্ষ দুলু

কেফায়েত উল্লাহ,নিজস্ব প্রতিবেদক:: লালমনিরহাটে বিএনপি’র উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে রবিবার (৮ জুন) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা (বিএনপি) আয়োজিত ঈদ আনন্দ উৎসব। ঈদের দ্বিতীয় দিন, রবিবার বিকেল থেকে জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন জেলার নানা শ্রেণী-পেশার মানুষ। ঈদ শুভেচ্ছা বিনিময়, আপ্যায়ন ও সাংস্কৃতিক আয়োজন মিলিয়ে উৎসবটি রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। এ ছাড়া জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

বিকেল থেকেই কালেক্টরেট মাঠে জড়ো হতে থাকেন সাধারণ মানুষ। নারী, পুরুষ ও শিশুরা দলে দলে এসে মিলিত হন শুভেচ্ছা বিনিময়ে। মাঠজুড়ে বিরাজ করে ঈদের আমেজ, পরিবেশ আনন্দমুখর হয়ে ওঠে ঈদ ও দেশাত্মবোধক সংগীতে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটবাসীসহ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বহুদিন পর আমরা একটি ভয়মুক্ত ও উদার পরিবেশে ঈদ উদযাপন করছি। এই ঈদ শুধু উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, ত্যাগ ও আত্মশুদ্ধির একটি বার্তা।

তিনি বলেন, ‘ঈদুল আজহার শিক্ষা আমাদের সমাজে সম্প্রীতি ও সহনশীলতার ভিত্তি আরও মজবুত করুক-এটাই আমাদের প্রত্যাশা।’

জেলা যুবদলের আহবায়ক ভিপি আনিস বলেন, ‘অনেক দিন পর এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উৎসবকে আরও প্রাণবন্ত করেছে।’

সন্ধ্যার পর অতিথিদের জন্য পরিবেশিত হয় ঈদ ভোজ। মেনুতে ছিল পুরি, জিলাপি, ডালসহ নানা ঐতিহ্যবাহী খাবার। রান্না ও পরিবেশনায় নিয়োজিত ছিলেন শতাধিক স্বেচ্ছাসেবক, যারা সুশৃঙ্খলভাবে পুরো আয়োজনটি পরিচালনা করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ঈদ শুভেচ্ছা ও আপ্যায়ন চলবে রাত ১০টা পর্যন্ত। এরপর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি ঢাকা থেকে আগত শিল্পীরাও সংগীত ও নৃত্য পরিবেশন করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com