বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
জুলাই গণঅভ্যুত্থানের সকল সহযোদ্ধাদের পাশে থাকবে এনসিপি: রকিবুল হাসান

জুলাই গণঅভ্যুত্থানের সকল সহযোদ্ধাদের পাশে থাকবে এনসিপি: রকিবুল হাসান

লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহনকারী সকল সহযোদ্ধাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নবগঠিত লালমনিরহাট জেলা কমিটির প্রধান সমন্বয়কারী রকিবুল হাসান।

বৃহস্পতিবার রাতে জুলাই গণঅভ্যুত্থানে আহত সহযোদ্ধা মোঃ নাজমুল সাকিব এর জেলা শহরের খোদ্দসাপটানা এলাকায় তার নিজ বাসায় শারিরীক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি সময় নয়, এটি আমাদের সাহস ও অধিকার আদায়ের প্রেরণা। সেইসব সহযোদ্ধারা, যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়েছেন, এনসিপি সবসময় তাদের পাশে থাকবে।

তিনি আরও বলেন, আন্দোলনের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি, সংগ্রামী সহযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা নিশ্চিত করতে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ।

রকিবুল হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা শুধু অতীতের নয়;এটি ভবিষ্যতের পথচলার দিকনির্দেশনা। এনসিপির এই অঙ্গীকার হয়তো নতুন প্রজন্মকে ঐক্য, ন্যায়ের সংগ্রামে আরও অনুপ্রাণিত করবে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সদস্য আরমান হোসেন, মোঃ মুকুল হোসেন, মহিউদ্দিন আহমেদ রাজু, রফিকুল ইসলাম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com