বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
দেশে এবার ঘূর্ণিঝড়ের আভাস, রূপ নিতে পারে ২৯ মে

দেশে এবার ঘূর্ণিঝড়ের আভাস, রূপ নিতে পারে ২৯ মে

ডেস্ক রিপোর্ট:: চলতি মাসেই দেশের উপকূলে আঘাত হানতে পারে একটি ঘূর্ণঝড়। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, আগামী ২৯ মে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটির নাম হবে মন্থা (Mon-Tha)।

তবে এখনই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কোন উপকূলের ওপর দিয়ে অতিক্রম করবে, সেটি নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। এর শক্তি সম্পর্কেও ধারণা দিতে পারেননি তারা। তবে দু-এক দিনের মধ্যে বিষয়টি জানা যাবে।

বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে যাচ্ছে—এই বিষয়ে বিশ্বের প্রধান প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো একমত।

আগামী ২৭ মে লঘুচাপ, ২৮ মে নিম্নচাপ ও গভীর নিম্নচাপ এবং ২৯ মে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া এই ঘূর্ণিঝড়ের নাম হবে মন্থা (Mon-Tha)। মন্থা (Mon-Tha) নামটি থাইল্যান্ডের দেওয়া বলে জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে পলাশ বলেন, বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার পূর্বেই আরব সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে, যার নাম হবে শক্তি (Shakhti)।

শক্তি (Shakhti) নামটি শ্রীলঙ্কার দেওয়া। সাম্ভব্য ঘূর্ণিঝড় মন্থা (Mon-Tha) আগামী ২৮ মে মধ্যরাতের পর থেকে ২৯ মের মধ্যরাতের মধ্যে ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের শেষ নাগাদ বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হবে সেটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের জন্য শঙ্কার কোনো কারণ হবে না বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়াবিদরা মনে করছেন, প্রতিবছর বর্ষার আগে একটি নিয়মিত ঘটনা।

চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ শক্তি সঞ্চয়ের আগেই শুরু হচ্ছে বর্ষা। ফলে এই ঘূর্ণিঝড় খুব বড় হওয়ার শঙ্কা কম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com