বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আলোচিত ইবনেসিনার কর্মকর্তা হত্যায় দুই আসামি গ্রেফতার বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড
সাবেক সেনাসদস্যের স্ত্রীকে নিয়ে পালালেন বিএনপি নেতা

সাবেক সেনাসদস্যের স্ত্রীকে নিয়ে পালালেন বিএনপি নেতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:: চুয়াডাঙ্গার জীবননগরে সদ্য অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের স্ত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন আব্দুল বাশার নামের এক বিএনপি নেতা। এ ঘটনায় বাদি হয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী সাবেক এই সেনাসদস্য।

জানা গেছে, দীর্ঘদিন যাবত জীবননগর উপজেলার বাকা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ থেকে বহিস্কৃত আবুল বাশারের সঙ্গে সাবেক সেনাসদস্যের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে গড়ে উঠে।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, চাকরিরত অবস্থায় সেনাসদস্যের অনুপস্থিতিতে প্রতিবেশী বিএনপি আবুল বাসারের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। অবসর নেওয়ার পর জানতে পেরে আবুল বাসারকে একাধিকবার সতর্ক করলেও, তাদের গোপন যোগাযোগ চলমান থাকে। এরই জের ধরে রোববার (১৮ মে) সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে আবুল বাসার ও তার সহযোগী বাকা পূর্বপাড়ার জামাল হোসেনরে ছেলে সুমন হোসেন (৩৫) একটি মাইক্রোবাসযোগে সেনাসদস্যের স্ত্রীকে ফুসলিয়ে অজানার উদ্দেশ্যে নিয়ে যান।

লিখিত অভিযোগে ওই সাবেক সেনাসদস্য দাবি করেন, আমার বাড়িতে থাকা নগদ পাঁচ লাখ টাকা এবং পরিবারের সদস্যদের ব্যবহৃত সাত ভরি স্বর্ণালঙ্কার, যার বাজারমূল্য প্রায় ১১ লাখ ৯০ হাজার টাকা সঙ্গে নিয়ে যায় তারা। পরিকল্পিতভাবে তার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে অভিযুক্তরা, পরে সেই সম্পর্কের সুযোগ নিয়ে অর্থ ও সম্পদ আত্মসাৎ করে স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com