বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ নিউ ইয়র্কে দুই শিশুকে যৌন নিপীড়ন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার কুড়িগ্রামে দুই বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা
গোসলের সময় নড়েচড়ে উঠল মরদেহ, এলাকায় চাঞ্চল্য

গোসলের সময় নড়েচড়ে উঠল মরদেহ, এলাকায় চাঞ্চল্য

Oplus_131072

অনলাইন ডেস্ক:: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বজ্রপাতে ইমন মোল্লা (১৪) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। তবে দাফনের প্রস্তুতিকালে ‘নড়েচড়ে ওঠার’ ঘটনা জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত ইমন ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শারিস্তাবাদ গ্রামের বাসিন্দা কালাম মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বেলা ভাঙ্গাসহ আশপাশের এলাকায় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় মাঠে কাজ করছিলেন ইমনের বাবা। বাবাকে ডাকতে গিয়ে বজ্রপাতের শিকার হয় ইমন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ইমনের মরদেহ বাড়িতে নেওয়া হয়। গোসল করানোর সময় হঠাৎ তার দেহ ‘নড়ে ওঠে’ বলে স্বজনরা দাবি করেন। এ ঘটনায় অনেকে ধারণা করেন, ইমন হয়তো এখনো বেঁচে আছে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও চিকিৎসকেরা ইমনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, ইমনকে আমাদের হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাকে মৃত ঘোষণা করি। পরে শুনি, তাকে আবার হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি শুনে আমিও কিছুটা বিস্মিত হয়েছিলাম। পরে খোঁজ নিয়ে নিশ্চিত হই, ইমন আর বেঁচে নেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com