বিজ্ঞাপন:
       
ভিক্ষার টাকা পরিশোধে ব্যবসায়ীদের দুপুর পর্যন্ত সময় বেঁধে দিলেন ভিক্ষুক

ভিক্ষার টাকা পরিশোধে ব্যবসায়ীদের দুপুর পর্যন্ত সময় বেঁধে দিলেন ভিক্ষুক

ডেস্ক রিপোর্ট :: গাজীপুরের পূবাইল বাজারে মাইক হাতে ব্যতিক্রমী ঘোষণা দিয়ে ভিক্ষা সংগ্রহ করছেন দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন হাওলাদার। তার রসিকতাপূর্ণ মাইকিংয়ে বাজারজুড়ে তৈরি হয়েছে কৌতূহল ও হাস্যরস।

শনিবার (৭ নভেম্বর) সকালে এক হাতে লাঠি, অন্য হাতে মাইক নিয়ে বাজারের বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায় তাকে। সরকারি বিজ্ঞপ্তির আদলে তিনি ঘোষণা দিচ্ছেন, ২০২৬ সালের যেসব ব্যবসায়ী ভিক্ষার টাকা বকেয়া রেখেছেন, তারা যেন দ্রুত তা পরিশোধ করেন। অন্যথায় ‘ফকির থেকে নিজেকে বিচ্ছিন্ন’ করার হুঁশিয়ারিও দিচ্ছেন তিনি।

শুধু তাই নয়, ভিক্ষা গ্রহণের সময়ও নির্ধারণ করেছেন মোশাররফ। তার ঘোষণা অনুযায়ী, দুপুর ১২টা ৩৫ মিনিটের পর আর ভিক্ষা নেওয়া হবে না। সর্বনিম্ন ভিক্ষার পরিমাণ পাঁচ টাকা।

তার এমন মজার ঘোষণায় কেউ হাসছেন, কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। আবার কৌতূহলী অনেকেই তাকে অর্থ সহায়তা করছেন। জীবিকার প্রয়োজনে মোশাররফের এই অভিনব কৌশল এখন পূবাইল বাজারে আলোচনার বিষয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com