মনজু হোসেন,স্টাফ রিপোর্টার :: পঞ্চগড় সদর উপজেলার ১ নং অমরখানা ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. হকিকুল মাস্টার (৬৫)। তিনি তেঁতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়নের বালাবাড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় শহরে চিকিৎসা শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন হকিকুল মাস্টার। পথে বোর্ডবাজার এলাকায় পৌঁছালে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি গাড়ী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে হকিকুল মাস্টার ঘটনাস্থলেই নিহত হন এবং অটোরিকশায় থাকা আরও একজন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভজনপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল।
দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য ও ধাক্কা দেওয়া গাড়িটির পরিচয় জানার চেষ্টা চলছে।
Leave a Reply