বিজ্ঞাপন:
       
রূপগঞ্জে আরও একটি পৌরসভা গঠনের উদ্যোগ, প্রজ্ঞাপন জারি

রূপগঞ্জে আরও একটি পৌরসভা গঠনের উদ্যোগ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিনিধি :: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আরও একটি পৌরসভা গঠনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের ২০টি মৌজাকে শহর এলাকা ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১০ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ প্রজ্ঞাপন প্রকাশিত হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশিকুন নাহার এতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (১) অনুযায়ী রূপগঞ্জ উপজেলার নির্ধারিত পল্লি এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। গেজেটে সংশ্লিষ্ট ২০টি মৌজার জেএল নম্বর ও দাগ নম্বরও উল্লেখ রয়েছে।

আইন অনুযায়ী, গেজেট প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এ বিষয়ে সরকারের কাছে লিখিত আপত্তি জানাতে পারবে। অন্যদিকে, উত্থাপিত আপত্তি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করার বিধান রয়েছে।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী, নতুন পৌরসভা প্রতিষ্ঠার আগে সংশ্লিষ্ট পল্লি এলাকাকে শহর এলাকা ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এরপর প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম শেষে সরকার পৌরসভা প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

তবে প্রজ্ঞাপনে ভুলতা ও গোলাকান্দাইলের ২০টি মৌজা নিয়ে পৌরসভা গঠনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। এতে কেবল এলাকাগুলোকে শহর হিসেবে ঘোষণার প্রাথমিক অভিপ্রায় প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, রূপগঞ্জ উপজেলায় বর্তমানে কাঞ্চন ও তারাব নামে দুটি পৌরসভা রয়েছে। ভুলতা ও গোলাকান্দাইলকে নিয়ে নতুন পৌরসভা প্রতিষ্ঠার প্রক্রিয়া চূড়ান্ত হলে উপজেলায় পৌরসভ�


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com