বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ‘Clean & Green Monday’ কর্মসূচির উদ্বোধন অভাবের সংসারে জমজ সন্তানের জন্ম, দুধ কেনার টাকা নেই দিনমজুর বাবার! লালমনিরহাটে তুহিনকে ঘিরে মা’দক কারবারের অভিযোগ! জনমনে উঠেছে নানান প্রশ্ন টাঙ্গাইল থেকে লালমনিরহাটে ছুটে এলেন মানবিক সোহেল: বদলে গেল আব্দুল আওয়ালের জীবন লালমনিরহাটে সারের দাবিতে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক ফুটফুটে জমজ দুই ছেলের মুখে অন্ন তুলে দিতে অসহায় পিতা লালমনিরহাট সীমান্তে ১৭ কেজি গাঁজাসহ ইজিবাইক আটক গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৩ জন। ১০৮ বছরে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, এবার কি জাতীয়করণের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে? কালিয়াকৈরের বাড়ইপাড়া শাখা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন।
লালমনিরহাটে তুহিনকে ঘিরে মা’দক কারবারের অভিযোগ! জনমনে উঠেছে নানান প্রশ্ন

লালমনিরহাটে তুহিনকে ঘিরে মা’দক কারবারের অভিযোগ! জনমনে উঠেছে নানান প্রশ্ন

কেফায়েত উল্লাহ্, নিজস্ব প্রতিবেদক ::লালমনিরহাট পৌর শহরের ০১ নং ওয়ার্ড, ঈদগাহ মোড় এলাকার বাসিন্দা, তুহিন ইসলামের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে জনমনে।

অভিযোগ আছে, মাদক কারবারি তুহিন নিজ বাড়িতেই, সিসিটিভি ক্যামেরা স্থাপন করে, মাদক কারবার পরিচালনা করে আসছেন। প্রশাসন কিংবা অপরিচিত কেউ বাড়িতে প্রবেশের আগে, সিসিটিভির মাধ্যমে তাদের নজরদারি করে বাড়িতে প্রবেশ করানো হয় বলে, গোপন সূত্রে জানা গেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা জায়,আলোচিত মাদক ব্যবসায়ী তুহিন ও তার পরিবারের কয়েকজন সদস্যসহ, একটি সংঘবদ্ধ সক্রিয় চক্র এ সিন্ডিকেটে জড়িত রয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন , তুহিনের একটি গরুর খামার রয়েছে। আর এই খামারকে কেন্দ্র করেও মাদক সরবরাহের কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে বলে জানা যায়।

এলাকাবাসীর দাবি, এমন একটি মাদক চক্র কীভাবে দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এবং এর পেছনে কারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তা, তদন্ত করে আইনের আওতায় আনা হোক।

তারা আরো বলেন, মাদক কারবারি তুহিন এর আগেও,গত ২০২৫ সালে ডিবিপুলিশের হাতে আটকের পরে, যেন আরও বেপরোয়া ভাবে ব্যবসা পরিচালনা করছেন!

কয়েকবার বিপুল পরিমাণ মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন। কিন্তু তার পরেও বর্তমানে তিনি আবারও রমরমা মাদক ব্যবসা পরিচালনা করছেন।

এ মাদক কারবারির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

এ বিষয়ে তুহিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তুহিন ঢাকায় গার্মেন্টস কর্মে নিয়জিত আছে করছে বলে জানায় তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে সংযোজন করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com