বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ডোবা থেকে গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে
জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম

জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি :: কক্সবাজার জেলার ৯টি থানার মধ্যে টেকনাফ মডেল থানা শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছে। ওয়ারেন্ট তামিল, পলাতক আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ও মানবপাচারকারী আটকে গুরুত্বপূর্ণ অবদান রাখায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান আনুষ্ঠানিকভাবে টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পুরস্কার তুলে দেন।

থানা হিসেবে জেলার শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করায় টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে এ অর্জনের জন্য টেকনাফ মডেল থানায় কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় তিনি জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, মাদক ও মানবপাচারসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে পুলিশকে তথ্য দিয়ে ও সহযোগিতা করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com