বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত দিনের হট্টগোলের জের রাতে সংঘর্ষে, পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে আহত ২১ মহাসড়কে যান চলাচল বন্ধ তেঁতুলিয়ায় কাজীর বিরুদ্ধে নানা অভিযোগ, লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬ পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী
দীর্ঘ বিরতির পর সিলেটে করোনা শনাক্ত, আইসোলেশনে আক্রান্ত রোগী

দীর্ঘ বিরতির পর সিলেটে করোনা শনাক্ত, আইসোলেশনে আক্রান্ত রোগী

সিলেট প্রতিনিধি: সিলেটে আবারও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দীর্ঘ বিরতির পর নতুন করে করোনা শনাক্ত হওয়ায় স্বাস্থ্য বিভাগে বিষয়টি নিয়ে সতর্কতা তৈরি হয়েছে।

রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে নতুন করে করোনা শনাক্তের তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ব্যক্তি ৫৫ বছর বয়সী। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। করোনা শনাক্ত হওয়ার পর তাকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন কেবিনে রেখে তার চিকিৎসা চলছে।

সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে সর্বশেষ গত বছরের ১৫ জুন সিলেটে দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ সময় নতুন করে করোনা শনাক্তের তথ্য পাওয়া যায়নি। ফলে প্রায় এক বছরের বেশি সময় পর সিলেটে আবারও করোনা রোগী শনাক্ত হলো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com