বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন পৌর বিএনপির সভাপতি রুমিন ফারহানা কি ‘গুপ্ত আওয়ামী লীগার’? বাড়িতেই পর্ণ ভিডিও তৈরি; ৪ তরুণী উদ্ধার, স্বামী-স্ত্রী ও ছেলেসহ আটক ৫ নারী সহকর্মীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকারেই জীবিকা নির্বাহ বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১ রাজশাহী কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে চাঁদা দাবি ও বন্দি নির্যাতনের অভিযোগ দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি হবে- ক্রীড়া প্রতিমন্ত্রী। পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
বাড়িতেই পর্ণ ভিডিও তৈরি; ৪ তরুণী উদ্ধার, স্বামী-স্ত্রী ও ছেলেসহ আটক ৫

বাড়িতেই পর্ণ ভিডিও তৈরি; ৪ তরুণী উদ্ধার, স্বামী-স্ত্রী ও ছেলেসহ আটক ৫

স্টাফ রিপোর্টার: নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় একটি বাসায় অভিযান চালিয়ে চার তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই বাসার ভাড়াটিয়া, তার স্ত্রী ও ছেলেসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের আটকে রেখে পর্ণ ভিডিও তৈরি, লাইভ ও পতিতাবৃত্তির কাজ করানো হত।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, শুক্রবার (৭ আগস্ট) বিকালে চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুরের রাবেয়া হাসপাতালের পাশে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে গ্রেপ্তার হলেন কুমিল্লার হোমনা উপজেলার মো. সালাউদ্দিন বিপ্লব, তার স্ত্রী পারভীন আক্তার, দুই ছেলে ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন ফাহিম এবং সহযোগী আব্দুর রহিম।

তারা দীর্ঘদিন ধরে বাসা ভাড়া করে নোয়াখালীতে অবস্থান করছিলেন। তাদেরকে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।নারীদের নীলফামারী, লক্ষ্মীপুর, নোয়াখালীর হাতিয়া থেকে এনে আটকে রাখা হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ জানায়, চার তরুণীর একজন সবার চোখ ফাঁকি দিয়ে জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি পুলিশকে জানায়। তারপরই পুলিশ অভিযান চালায়। এ সময় ভিডিও বানানোর কাজে ব্যবহৃত ক্যামেরা, ছয়টি মোবাইল ফোন, চাবুক, চাকু, কেচি ও নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়।এ ঘটনায় উদ্ধার হওয়া এক তরুণী ছয়জনের নামে মামলা করেছেন।

মামলায় বলা হয়েছে, তাকে বিউটি পার্লারে কাজ দেওয়ার কথা বলে আনা হয় এবং সালাউদ্দিন বিপ্লবের বাসায় তোলা হয়। সেখানে তিনি আরও তিন তরুণীকে দেখতে পান। তারপর জোর করে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং অনৈতিক কাজে বাধ্য করা হয়। প্রতিবাদ করলে তাদের মারধর করা হত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com