বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লাইসেন্স নেই, পরীক্ষার রিপোর্টে গরমিল: সেই মেডিকেয়ার ডায়াগনস্টিক বন্ধ ঘোষণা দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি লালমনিরহাটে শিক্ষক সামলান সন্তান, ক্লাস নেন নৈশপ্রহরী; প্রতিবাদে শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ! লালমনিরহাটে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক গাজীপুরের কাশিমপুরে বিএনপির মিলন মেলা অনুষ্ঠিত লালমনিরহাটে সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা, হত্যার হুমকি ১২৫০ নম্বরের মধ্যে ১১৯৯ পেয়ে, পটুয়াখালীর গলাচিপায় এসএসসিতে সেরা লাইসা আনান লালমনিরহাটে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা দাবি, মহিলা দল নেত্রী বহিষ্কার বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, সুন্দরগঞ্জে দপ্তরে দপ্তরে তালা
ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ!

ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ​ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

​গত ৫ আগস্ট থানা এলাকার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর পূর্বপাড়া গ্রামের একটি উঠান থেকে তাদের আটক করা হয়।

​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন স্থানীয় জয়কালীপুর গ্রামের তানভীর (১৯), তেজখালী ইউনিয়নের বিলপাড়া গ্রামের বাবু মিয়া (২১) এবং হিজলিয়াকান্দি এলাকার শুভ আহমেদ অন্তর (১৯)।


​বাঞ্ছারামপুর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে নিয়ম অনুযায়ী জব্দ তালিকাভুক্ত করা হয়।

​এই ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com