বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার
সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযান লালমনিরহাটে ৩৫৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৬ কেজি গাঁজা ও মোটরসাইকেল জব্দ

সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযান লালমনিরহাটে ৩৫৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৬ কেজি গাঁজা ও মোটরসাইকেল জব্দ

মাহবুবুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাট সীমান্তে পৃথক দুইটি বিশেষ অভিযানে ৩৫৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৬ কেজি ভারতীয় গাঁজা এবং একটি পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। অভিযানের সময় বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারীরা মালামাল ও মোটরসাইকেল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। জব্দকৃত আলামতের মোট সিজার মূল্য ৩ লাখ ১৩ হাজার টাকা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ১৫ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বনচৌকি ও গোড়কমন্ডল বিওপির টহলদল পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে হাতীবান্ধা উপজেলার পূর্ব আমঝোল এলাকায় সন্দেহভাজন কয়েকজন চোরাকারবারিকে ধাওয়া করলে তারা বহন করা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৩৫৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

অপরদিকে, বুধবার (৫ আগস্ট) রাত ২টা ৫০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মধ্যটারী এলাকায় গোড়কমন্ডল বিওপির সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা এক সন্দেহভাজন ব্যক্তি বিজিবির থামার সংকেত অমান্য করে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলের তেলের ট্যাংক ও সিটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় একটি পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল।

১৫ বিজিবির তথ্যমতে, জব্দ করা ইস্কাপ সিরাপের আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার টাকা, গাঁজার মূল্য ২১ হাজার টাকা এবং মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত আলামতের মোট মূল্য ৩ লাখ ১৩ হাজার টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com