বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার
চরফ্যাশনে জমির সীমানা নির্ধারণে বাধা দিতে গিয়ে হামলার শিকার, নারীসহ আহত ৩

চরফ্যাশনে জমির সীমানা নির্ধারণে বাধা দিতে গিয়ে হামলার শিকার, নারীসহ আহত ৩

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনে কৃষি জমির সীমানা (আইল) নির্ধারণে বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন এক নারীসহ তিনজন।
‎
‎মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রাশিদ জমাদারের বাড়ির পূর্ব পাশের একটি জমিতে এ ঘটনা ঘটে।
‎
‎আহতরা হলেন—ওই ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ জমাদারের ছেলে জাকির জমাদার (৫০) ও আমজাদ জমাদার (৪০) এবং জাকির জমাদারের স্ত্রী মরিয়ম (৪০)।
‎
‎প্রতিপক্ষ হামলাকারীরা হলেন—একই ওয়ার্ডের বাসিন্দা মন্নান ফরাজির ছেলে কালু ফরাজি (৫৫) ও নান্নু ফরাজি (৫০), কালু ফরাজির ছেলে রাসেদ (২৫), নান্নু ফরাজির ছেলে দুলাল (৩৫) ও রাসেল (২৫)।
‎
‎ভুক্তভোগী আহত জাকির জমাদার জানান, নজরুল নগর ইউনিয়নের মাঝের চর মৌজার ৩২০৯,৩২১০, ৩৩৮৪ দাগে ৪১ শতাংশ এবং উত্তর চর কলমি মৌজার ৩০৬,৩০৭ এস এ খতিয়ানে ৩৩  শতাংশ জমি নিয়ে আমাদের সাথে প্রতিপক্ষের মধ্যে প্রায় ১০ থেকে ১২ বছর ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে গিয়ে জোরপূর্বক সীমানা নির্ধারণের চেষ্টা করেন। এ সময় আমরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আমার ওপর হামলা চালায়, আমার পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা ও মারধর করেন। এতে
‎এতে আমি, আমার ছোট ভাই আমজাদ জমাদার এবং স্ত্রী মরিয়ম আহত হন।
‎
‎তিনি আরো জানান, আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা আমাদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আমরা এই ঘটনায় প্রতিপক্ষের বিচারের দাবী জানাচ্ছি।
‎
‎স্থানীয় বাসিন্দা উজির মাতব্বর ও মহিজউদ্দিন  বলেন, জমিজমা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
‎
‎অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ কালু ফরাজির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার ভাতিজা রাসেল ফরাজি বলেন, জাকির জমাদার গংদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। মঙ্গলবার সকালে আমরা নিজেদের জমির সীমানা (আইল) নির্ধারণ করতে গেলে জাকির জমাদার গং আমাদের ওপর হামলা করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমি ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে আঘাত করি। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে উভয় পক্ষ ঘটনাস্থল থেকে নিজ নিজ বাড়িতে চলে যাই।
‎
‎দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, বিষয়টি জানতে পেরেছি। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তারা সুস্থ হয়ে এলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com