বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার
পরিবার বলছে হ’ত্যা, গুঞ্জন আত্মহ’ত্যা: মহাসড়কে লা’শ নিয়ে বিচার দাবি

পরিবার বলছে হ’ত্যা, গুঞ্জন আত্মহ’ত্যা: মহাসড়কে লা’শ নিয়ে বিচার দাবি

খাজা রাশেদ,লালমনিরহাট।।লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে, সংঘর্ষের ঘটনায় ফিরোজ হোসেন (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করলেও, স্থানীয়দের একাংশের মুখে আত্মহত্যার গুঞ্জন শোনা যাচ্ছে।

​ঘটনাটি ঘটেছে পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে, একই এলাকার শাহিন, সাবলু ও স্বাধীন নামে তিনজনের বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ডের অভিযোগ তোলা হয়েছে।

​স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গাছ কাটাকে কেন্দ্র করে ফিরোজের সঙ্গে অভিযুক্তদের তীব্র বিরোধ চলছিল। এই দ্বন্দ্বের জের ধরে একপর্যায়ে ফিরোজ গুরুতর আহত হন এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়।

​ফিরোজের মৃত্যুর পর ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় ও ধোঁয়াশার সৃষ্টি হয়। তবে এ বিষয়ে এলাকার সাধারণ বাসিন্দারা মুখ খুলতে সাহস পাচ্ছেন না। সংবাদের সত্যতা যাচাই ও বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত তিনজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁদের কাউকে পাওয়া যায়নি।

​এদিকে ময়নাতদন্ত শেষে ফিরোজের মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে, সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী পাটগ্রাম উপজেলা সদরের, আন্তঃজেলা মোড়ে নিহতের বাড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বেশ কিছু সময়ের জন্য ওই গুরুত্বপূর্ণ সড়কে, যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

​খবর পেয়ে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

​পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে নিহতের দাফন সম্পন্ন হয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com