বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাট সদর উপজেলা ভ্যান ও ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন, লালমনিরহাট- এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার নরসিংদীতে লুঙ্গি আ’ট’কে ট্রেনের দুই বগির মাঝে পড়ে যুবকের মৃ’ত্যু তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির
আলোকিত যুব শক্তি ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন

আলোকিত যুব শক্তি ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন

​লালমনিরহাট প্রতিনিধি: তরুণ সমাজকে মানবসেবায় উদ্বুদ্ধ করতে এবং শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ সচেতনতা বাড়াতে লালমনিরহাট সদরের দুটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে সফলভাবে সম্পন্ন হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

‘আলোকিত যুব শক্তি ফাউন্ডেশন’-এর উদ্যোগে মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয় এবং বুড়িরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মহতী উদ্যোগটি বাস্তবায়িত হয়।

​ক্যাম্পেইনটি সফল করার পেছনে ফাউন্ডেশনের উপদেষ্টা প্যানেল এবং কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সময়োপযোগী নেতৃত্ব প্রদান করেন। আয়োজকদের এমন সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্ত ব্যবস্থাপনায় বিদ্যালয় দুটির শিক্ষার্থী, শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের রক্তের গ্রুপ জেনে নেন।

স্থানীয় সুধীসমাজ ও অভিভাবকরা আলোকিত যুব শক্তি ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com