বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাট সদর উপজেলা ভ্যান ও ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন, লালমনিরহাট- এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার নরসিংদীতে লুঙ্গি আ’ট’কে ট্রেনের দুই বগির মাঝে পড়ে যুবকের মৃ’ত্যু তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির
রংপুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

রংপুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর :: রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে হাবিবুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।


নিহত হাবিবুর রহমান উপজেলার লতিবপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের আব্দুর রহমানের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) রাত প্রায় ৯টার দিকে বাড়ির পাশে মাছ ধরতে গেলে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত প্রায় ২টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com