বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা

এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক :: লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের মপি শাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে এআই প্রযুক্তি দিয়ে ভুয়া ছবি তৈরি করে অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে রামগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ ৯ জুলাই সকাল ১১ টায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামগঞ্জ পৌরসভা গেটে এক প্রতিবাদ সভা করে।
উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জি এস মনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু,পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা যুবদল আহ্বায়ক কবির হোসেন কানন,সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার,যুগ্ন আহবায়ক আতিকুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ দুলাল হোসেন দুলাল, সদস্য সচিব এমরান হোসেন উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু, সদস্য সচিব রাকিব হাসান সহ প্রমূখ নেতৃবৃন্দ।


প্রতিবাদ সভায় বক্তারা বলেন ফ্যাসিস্টের দোসররা বিদেশে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা আর সহ্য করবো না। এখন থেকে যেখানেই ফ্যাসিস্ট দেখা যাবে সেখানেই প্রতিহত করা হবে। ১৭ বছর যাবত তারা জনগণের জান মাল নিয়ে ছিনিমিনি খেলেছে আর তা হতে দেওয়া হবে না।

উল্লেখ্য যে গত কয়েকদিন যাবত একটি কুচক্রী মহল এ আই দিয়ে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের মদ পান করার দৃশ্যের একটি ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।তারই প্রতিবাদে উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠন এ প্রতিবাদ সভা করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com