বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :: রাঙ্গামাটিতে তিন হাজার পিস ইয়াবাসহ জেলা গণ অধিকার পরিষদের এক নেতাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়াম গেটের সামনে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- গণ অধিকার পরিষদ জেলা কমিটির সহসভাপতি ও শহরের বিলাইছড়ি পাড়া এলাকার বাসিন্দা জলমনি চাকমা (৪৯) এবং অপরজন হলেন কুতুকছড়ি ইউনিয়নের বাসিন্দা নতুন বাবু তঞ্চঙ্গ্যা (৩৯)।

বৃহস্পতিবার রাত ১১টায় রাঙ্গামাটি কোতয়ালী থানায় প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকান্দার।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সন্ধ্যা ৭টায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীনের নেতৃত্বে শহরের মারী স্টেডিয়াম গেটের সামনে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা তিনহাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com