বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
আদিতমারীতে ৭ বছরের শিশুকে ধ/র্ষণের অ’ভিযোগ, সদর হাসপাতালে চিকিৎসাধীন শহীদদের স্মরণে পঞ্চগড় পৌর ছাত্রদলের ব্যতিক্রমী কর্মসূচি, কবর জিয়ারত ও গাছ রোপণ কালিয়াকৈরে জমি দখল, গাছ কাটে ও প্রাণনাশের হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান:ইস্কাপ ও ভারতীয় গরু জব্দ ফরহাদ হোসেন আজাদের নামে ভুয়া ভিডিও-ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ৩২ কোটি ৭২ লাখ টাকার মাদক ধ্বংস করলো ৬০ বিজিবি কৃষকের চেকে ৫ লাখ টাকার অঙ্ক, কথিত সাংবাদিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ গাইবান্ধায় জলবায়ু সহনশীল পানি ও স্যানিটেশন প্রকল্পের যাত্রা শুরু গাইবান্ধা নিয়ে রংপুর-বগুড়ার টানাটানি, রংপুরের শিকড় ছাড়তে নারাজ গাইবান্ধা
বিশ্বকাপে নেমেই ব্রাজিলের রেকর্ড ভাঙল মেক্সিকো

বিশ্বকাপে নেমেই ব্রাজিলের রেকর্ড ভাঙল মেক্সিকো

ডেস্ক রিপোর্ট: ফিফা বিশ্বকাপ ২০২৬ আসরে নেমেই রেকর্ডে নাম তুললো মেক্সিকো। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সবচেয়ে বেশিবার খেলার রেকর্ড এখন এককভাবে মেক্সিকোর দখলে। ২০২৬ বিশ্বকাপে মাঠে নামার মাধ্যমে ব্রাজিলকে ছাড়িয়ে গেল তারা। তবে এই রেকর্ডের সঙ্গে জড়িয়ে আছে হতাশার গল্পও! আগের ৭টি উদ্বোধনী ম্যাচের একটিতেও জিততে পারেনি ‘এল ত্রি’রা। এর মধ্যে পাঁচটিতে হেরেছে, বিপরীতে ড্র করেছে দুটিতে।

যদিও প্রথম পাঁচ উদ্বোধনী ম্যাচে টানা হারের পাশাপাশি মেক্সিকো গোল করেছিল মাত্র একটি, বিপরীতে হজম করেছিল ১৮টি। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা ছিল ১৯৫০ ও ১৯৫৪ বিশ্বকাপে ব্রাজিলের কাছে যথাক্রমে ৪-০ ও ৫-০ গোলের হার।

তবে এবার কোচ জাভিয়ের আগুইরের সামনে ইতিহাস বদলের সুযোগ। ৯৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর প্রথম জয় এনে দেওয়ার লক্ষ্য তার। মজার বিষয় হলো, ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি ২০১০ সালের উদ্বোধনী ম্যাচেরই পুনরাবৃত্তি, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ঘটছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com