বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নকলের সুযোগ’ না পেয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ মৌলভীবাজার জেলা কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে একই দিনে দুইজন সাপের কামড়ে আহত, সাপ সঙ্গে নিয়ে হাসপাতালে এসে পেলেন এন্টিভেনাম লালমনিরহাটে ছাগল বাঁচাতে গিয়ে গৃহবধূর মৃ’ত্যু পঞ্চগড়ে একদিনের ব্যবধানে আবারও করতোয়ায় ডুবে বৃদ্ধের মৃত্যু সৌহার্দ্য,পরিচিতি আর নতুন প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক সুন্দরগঞ্জে বন্যার পানিতে ভেসে আসলো অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত লাশ পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও উপকরণ বিতরণ
পঞ্চগড়ে বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত

পঞ্চগড়ে বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:: পঞ্চগড় সদর উপজেলায় বজ্রপাতে মকছেদুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই মোজাফফর হোসেন (৩০) আহত হয়েছেন।


সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার ৮ নং ধাক্কামারা ইউনিয়নের লাঙলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই বৃষ্টির সময় জমিতে শুকাতে দেওয়া বাদাম রক্ষার জন্য প্লাস্টিকের আচ্ছাদন দিতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকছেদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত মোজাফফর হোসেন চিকিৎসা নিচ্ছেন।


৮ নং ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃষ্টির সময় জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই ভাই আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর ছোট ভাই মকছেদুল ইসলামের মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে মকছেদুল ইসলামের মৃত্যু বজ্রপাতের কারণেই হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com