বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ফরহাদ হোসেন আজাদের নামে ভুয়া ভিডিও-ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ৩২ কোটি ৭২ লাখ টাকার মাদক ধ্বংস করলো ৬০ বিজিবি কৃষকের চেকে ৫ লাখ টাকার অঙ্ক, কথিত সাংবাদিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ গাইবান্ধায় জলবায়ু সহনশীল পানি ও স্যানিটেশন প্রকল্পের যাত্রা শুরু গাইবান্ধা নিয়ে রংপুর-বগুড়ার টানাটানি, রংপুরের শিকড় ছাড়তে নারাজ গাইবান্ধা বিদ্যালয়ের কমনরুমে সিসিটিভি ক্যামেরা, ক্ষুব্ধ ছাত্রীরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা পঞ্চগড়ে ফেসবুক পোস্টে সাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন হুইলচেয়ার তুলে দিলেন ইউএনও লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ মামলায় ৩ জনের যাবজ্জীবন
লালমনিরহাটে গোসলে নেমে,ধরলার স্রোতে তলিয়ে গেল আপন দুই ভাই,উদ্ধার অভিযান অব্যাহত

লালমনিরহাটে গোসলে নেমে,ধরলার স্রোতে তলিয়ে গেল আপন দুই ভাই,উদ্ধার অভিযান অব্যাহত

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে, আপন দুই ভাই শাওন ও সাব্বির নিখোঁজ হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে ঘটনা ঘটে। নিখোঁজ দুই ভাইয়ের উদ্ধারে, ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।


‎নিখোঁজরা হলেন সদর উপজেলার মোগলহাট উচ্চ বিদ্যালয়ের, অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) ও নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তাদের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন। তারা দুজন মোগলহাট বাজার সংলগ্ন এলাকার, হেলাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর প্রায় ২টার দিকে শাওন, সাব্বির ও তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করার জন্য নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা বিপদে পড়ে। এ সময় মেহেদী কোনো রকমে, সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও, শাওন ও সাব্বির স্রোতের টানে নদীতে তলিয়ে যায়।

‎ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলমান থাকলেও নিখোঁজ দুই ভাইয়ের কোনো সন্ধান মেলেনি।


‎ এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ দুই ভাইয়ের দ্রুত খোঁজ পাওয়ার আশায় এলাকাবাসী অপেক্ষা করছেন।

‎ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে, ধরলা নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com