খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বজ্রপাতে ১ নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন, এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারী মোছা. আজিমা বেগম (৪০)। তিনি ওই গ্রামের আব্দুস সোবহানের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ঝড় বৃষ্টি শুরু হলে কয়েকজন ব্যক্তি, মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে আজিমা বেগম ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় আরও সাতজন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অনন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জালাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক নারীর মৃত্যু, এবং কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা সবাইকে বৈরী আবহাওয়ার সময় খোলা মাঠ ও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার জন্য আহ্বান জানিয়েছেন।
Leave a Reply