মনজু হোসেন,স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:: পঞ্চগড় সদর উপজেলায় অটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসিবুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ১ নম্বর অমরখানা ইউনিয়নের মধুপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল হামিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার কাজিরহাট এলাকার ঝোপের দিঘি এলাকায় হঠাৎ মোড় নেওয়ার সময় একটি অটোর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাসিবুল ইসলামসহ কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে হাসিবুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে রংপুরে নেওয়ার পথেই তিনি মারা যান।

এ বিষয়ে ১ নম্বর অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান -এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply