বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
লালমনিরহাটে বসতবাড়ি ঘেঁষে পুকুর খনন, ভাঙনের শঙ্কায় পরিবার

লালমনিরহাটে বসতবাড়ি ঘেঁষে পুকুর খনন, ভাঙনের শঙ্কায় পরিবার

আশরাফুল হক,লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খন্ডিকারপাড়া গ্রামে বসতবাড়ি ও সরকারি পাকা সড়কের একেবারে পাশে পুকুর খননের অভিযোগ উঠেছে। এতে একটি পরিবারের বসতভিটা এবং গ্রামীণ সড়কের স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বাড়ির অংশবিশেষ এবং সড়কটি ধসে পড়তে পারে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খন্ডিকারপাড়া গ্রামের কৃষক নুরনবী মিয়া প্রায় চার থেকে পাঁচ দশক আগে সড়কসংলগ্ন ৯ শতক জমি কিনে সেখানে ঘরবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছেন। তার অভিযোগ, একই গ্রামের কয়েকজন ব্যক্তি ২০২৩ সালে তার বাড়ি এবং সরকারি পাকা সড়কের খুব কাছাকাছি একটি গভীর পুকুর খনন করেন। পর্যাপ্ত পাড় না রেখে খননকাজ পরিচালিত হওয়ায় বাড়ি ও সড়ক বর্তমানে ঝুঁকির মধ্যে পড়েছে।

ভুক্তভোগীর দাবি, ইতোমধ্যে তার বসতবাড়ির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি সড়কের কিছু অংশ এবং কয়েকটি গাছ পুকুরে ধসে পড়েছে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে পরিস্থিতি দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

নুরনবী মিয়া বলেন, “বসতবাড়ির পাশে গভীরভাবে পুকুর খননের কারণে আমার ঘরের দেয়ালে ফাটল ধরেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাইনি।”

পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিউলজ্জামান তপু বলেন, “স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের উপস্থিতিতেও সমাধানের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা কার্যকর হয়নি। বর্তমানে বাড়িটি ঝুঁকির মধ্যে রয়েছে।”

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সময়মতো পদক্ষেপ না নিলে শুধু একটি পরিবার নয়, সরকারি অবকাঠামোরও বড় ধরনের ক্ষতি হতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com