বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা ছাত্রদল-যুবদল নেতাদের রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস সেলিম রেজা, নিরাপত্তায় স্বস্তি কঞ্চিবাড়িবাসীর শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও বাকি ২ দাবিতে অনড় সিজেপি নেতা অভিজিৎ টানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
‎ডিজিটাল সেবায় নতুন দিগন্ত,চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা মেলা উদ্বোধন

‎ডিজিটাল সেবায় নতুন দিগন্ত,চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা মেলা উদ্বোধন

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: ‎ভোলার চরফ্যাশনে ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে।

‎সোমবার (১৯ মে) সকাল ১০ টার দিকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ।

‎অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্ব করেন  সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন। 

‎এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন টিপু, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজী প্রমুখ। 

‎এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং শতাধিক ভূমি মালিকের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। 

‎উদ্বোধনী বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দিতেই এই মেলার আয়োজন। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষ এখন আরও সহজে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন।

‎সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন জানান, মেলা চলাকালীন ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন আবেদন ও ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতার তাৎক্ষণিক পরামর্শ ও সমাধান প্রদান করা হবে।

‎মেলা ঘুরে দেখা যায়, স্থানীয় সেবাগ্রহীতাদের ব্যাপক উপস্থিতি। অনেকে জানান, এক ছাদের নিচে এতগুলো ভূমি সেবা পাওয়ায় তাদের সময়, খরচ ও ভোগান্তি অনেকটাই কমবে।

‎জনসেবাকে আরও আধুনিক ও নাগরিকবান্ধব করতে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com