বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ​নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু
কেমিক্যাল দিয়ে পাকানো সাড়ে ৮ হাজার কেজি আম ধ্বংস

কেমিক্যাল দিয়ে পাকানো সাড়ে ৮ হাজার কেজি আম ধ্বংস

সাতক্ষীরা প্রতিনিধি: ঢাকায় পাঠানোর সময় কেমিক্যাল দিয়ে পাকানো এক ট্রাক গোবিন্দভোগ আম জব্দ করেছে প্রশাসন। মেপে দেখা গেছে সেখানে আট হাজার ৫০০ কেজি আম ছিল।

শনিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা বাইপাস সড়ক এ আম জব্দ করা হয়।

এ আমগুলো জব্দ করতে সহায়তা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন। তিনি জানান, কেমিক্যাল দিয়ে পাকানো এক ট্রাক আম ঢাকায় পাঠানো হচ্ছিল খবর পেয়ে ট্রাক থামিয়ে প্রশাসনকে খবর দিলে কর্মকর্তারা এসে আমগুলো জব্দ করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ বলেন, গোবিন্দভোগ আম বাজারজাতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল। কিন্তু আগেই কিছু অসাধু ব্যবসায়ী আম বাজারজাতের চেষ্টা করছেন। ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সহায়তায় ট্রাকটি জব্দ ও আট হাজার ৫শ কেজি কেমিক্যাল দিয়ে পাকানো আম ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com