বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোরবানির হাটে নজর কাড়তে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ জামিন পেয়ে খুন করতে এসে নিজেই খুন হলেন যুবলীগ নেতা অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে পটুয়াখালীর ৪ ছাত্রী নিখোঁজ ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার পঞ্চগড়ের আলোচিত এসপি মো. মিজানুর রহমান প্রত্যাহার কাউনিয়ায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, দুলাভাই গ্রেফতার
কুড়িগ্রামে ফুলশয্যার রাতেই বরের মৃত্যু,বাকরুদ্ধ নববধূ

কুড়িগ্রামে ফুলশয্যার রাতেই বরের মৃত্যু,বাকরুদ্ধ নববধূ

ডেস্ক নিউজ:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুলশয্যার রাতেই স্বামীর মৃত্যু হয়েছে। এতে বাকরুদ্ধ পড়েছেন নববধূ লাভলী আক্তার (২০)। ফুলশয্যা রাতেই বরের মৃত্যুর বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছেন না লাভলী আক্তার। ভাগ্যের নিমর্ম পরিহাস শেষ পর্যন্ত বাকরুদ্ধ হয়ে ফুলশয্যা রাতেই বরের মরদেহের পাশে বসে অপলক দৃষ্টিতে চাপা কষ্টের ছাপ নিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে নববধূ তার জীবনের স্মরণীয় রাতটি কাটিয়ে দেন।

 

শুক্রবার (২ মে) বিকেলে মেহেদী মাখা হাত, পরনে লাল শাড়ি ও অশ্রুভেজা চোখের অপলক দৃষ্টিতে শেষবারের মতো মৃত স্বামীকে বিদায় জানালেন নববধূ লাভলী আক্তার। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের শাহ জামালের মেয়ে লাভলী আক্তারের (২০) সাথে একই উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে খালেকুজ্জামান ডিউট এর বিয়ে সম্পন্ন হয়।

 

বিয়ে অনুষ্ঠানে গত বৃহস্পতিবার সারাদিন দুই পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে আপ্যায়নসহ নানা আনন্দ ও উৎসব চলছিল। বরের বাড়িতে আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব এবং পাড়া প্রতিবেশীদের খাওয়া-দাওয়া শেষে আত্মীয় স্বজনরাও অনেকেই বিদায় নেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে নববধূ মেহেদী মাখা হাত, পরনে লাল শাড়ি পরিয়ে বাসর রাতে বিছানায় বসে বরের জন্য অপেক্ষা করছিলেন।

বর খালেকুজ্জামান ডিউট বাড়িতে আত্মীয় স্বজনদের সাথে কথা বলা শেষে রাতে বাসরঘরে প্রবেশ করে নববধূর কাছে এক গ্লাস পানি চান। এরপরই চিৎকার দিয়ে মেঝেতে পড়ে যান। পরে নববধূর আত্মচিৎকারে বাড়ির লোকজন এসে বর ডিউটকে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাননি। পরে বাড়ির লোকজন নিশ্চিত হন হৃদরোগে তার মৃত্যু হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com