বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কাশিমপুরের হাতিমারা কলেজে বাউবি এইচ.এস.সি. প্রোগ্রামের বই বিতরণ, ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত। লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা
গোনাহ থেকে বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করলেন মাদানী

গোনাহ থেকে বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করলেন মাদানী

অনলাইন ডেস্ক: গোনাহ থেকে বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ের মতো জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন আলোচিত ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। নিজেকে কোনো হোটেল, পার্ক কিংবা অন্ধকার কোনো পথে খুঁজে না পেতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (৬ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ বার্তার মাধ্যমে তিনি এই তথ্য জানান।

ব্যক্তিগত নৈতিকতা ও ধর্মীয় বিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি উল্লেখ করেন, অনৈতিক বা ‘হারাম’ সম্পর্ক থেকে দূরে থেকে ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনার উদ্দেশ্যেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক অবক্ষয় ও গোপনে পাপে লিপ্ত হওয়ার চেয়ে তিনি হালাল পথ বেছে নেওয়াকে শ্রেয় মনে করেছেন বলে জানান।

স্ট্যাটাসে মাদানী তার প্রথম স্ত্রীর প্রতি সংবেদনশীলতা প্রকাশ করে লেখেন, ‘এই সিদ্ধান্তে আমার প্রথম আহলিয়ার (স্ত্রী) কষ্ট হচ্ছে, এটা ভেবে আমার বুক ভেঙে যায়। তবে আমি বিশ্বাস করি, যা আল্লাহ হালাল করেছেন, তা গ্রহণ করাই সঠিক পথ। দীর্ঘ সময় ধরে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহর কাছে সাহায্য চেয়েছি।’

আড়াই বছরের দাম্পত্য জীবনে প্রথম স্ত্রীর সাথে কোনো তিক্ততা ছিল না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের সংসারে কখনও অভিযোগ ছিল না। আমরা একে অপরের সুখের কারণ ছিলাম। আজ সেই ভালোবাসার মাঝেই এক কঠিন পরীক্ষা এসেছে।’

ভবিষ্যতে দুই পরিবারের মধ্যে ইনসাফ বা ন্যায়বিচার কায়েম রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন এই তরুণ বক্তা। তিনি বলেন, ‘ইনসাফ করাই বিয়ের বড় শর্ত। আল্লাহ যেন আমাকে কারো হক নষ্ট না করার এবং সবার প্রতি ন্যায়বিচার করার তাওফিক দান করেন।’

পরিশেষে তিনি তার দুই পরিবারের ধৈর্য ও মানসিক প্রশান্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com