বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় শাহজাহান ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ অবশেষে ফুলবাড়ী বাশির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন এমপি রেজওয়ানুল হক নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলি নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রে’প্তার সুন্দরগঞ্জে সাংবাদিকের গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ, টাকা-স্বর্ণালঙ্কার লুট দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২ ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য
লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎

লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎

‎খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাট সদর উপজেলার তেলীপাড়া এলাকার,যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (২০ এপ্রিল) সকালে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎​এলাকাবাসী, বন্ধুমহল ও লায়ন্স স্পোর্টিং ক্লাবের উদ্যোগে, সকাল ১০টায় লালমনিরহাট শহরের শেখ শফিউদ্দিন কমার্স কলেজের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
‎
‎এতে, নিহতের স্বজনসহ কয়েকশত এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় তারা ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণকারীরা ‘সুমন হত্যার বিচার চাই’ এবং ‘খুনিদের ফাঁসি চাই’ স্লোগান দেন।
‎
‎​মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী নুরজাহান বেগম। তিনি, প্রশাসনের কাছে তার স্বামীর হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে ফাঁসির দাবি জানান। সুমনের মা আনোয়ারা বেগম ও ভাবি মুক্তা বেগম বলেন, আমরা তাদের কঠোর শাস্তি চাই।
‎
‎​সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন,শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান, দক্ষিণ খোদ্দসাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের (কেন্দ্রীয় কমিটি) সহ-সংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন এবং বন্ধু মহলের পক্ষে কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির।
‎
‎​বক্তারা বলেন, পরিকল্পিতভাবে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা যা সমাজ ও আইনের জন্য চরম অবমাননাকর।
‎
‎তারা, পুলিশ প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

‎​


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com