বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ থোকায় থোকায় ইউক্রেন জাতের আঙুরে বদলে গেছে গাজীপুরের চিত্র পাম্পে পাম্পে হাহাকার, তেলের জন্য দিতে হচ্ছে অগ্নিপরীক্ষা হামের চতুর্মুখী প্রাদুর্ভাব, দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা সারা দেশে চাঁদাবাজ গডফাদার ৬৫০, দিশেহারা ব্যবসায়ীরা; জনমনে ক্ষোভ যুদ্ধের প্রভাব: প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতিতে চাপে বাংলাদেশ গাইবান্ধায় পরিবার রাজি না হওয়ায় বিষপানে তরুণীর মৃত্যু, প্রেমিক হাসপাতালে পঞ্চগড়ে বিদ্যালয়ের বিরুদ্ধে জমি দখল ও রায় অমান্যের অভিযোগ ও সংবাদ সম্মেলন চরফ্যাশনে সিঁড়ির রেলিংয়ে আটকে পড়া শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী ১লক্ষ ৩৬ হাজার শিশু পাবে হামের টিকা
পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ

পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্যকে আটক করেছে পঞ্চগড় সদর থানা ও ডিবি পুলিশ। একই সময় লুকিয়ে রাখা বেশ কিছু দেশীয় অস্ত্র ও একটি হাইয়েস্ট মাইক্রোবাস উদ্ধার করে জব্দ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও ডিবি পুলিশ বিশেষ যৌথ অভিযানে তাদের আটকের পর দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে।
তবে তদন্ত চলমান থাকায় আটককৃতদের নাম জানা যায় নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত চক্রটি অন্য জেলা থেকে ডাকাতির উদ্দেশ্যে পঞ্চগড়ে মাইক্রোবাসে আসে। গোপন সংবাদের ভিত্তিতে রাত থেকে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযানের পাশাপাশি চেকপোষ্ট বসায়। অভিযানে প্রথমে ২জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে মাইক্রোবাস সহ আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে বাকি ৮জনকে সাতমেরা ইউনিয়ন থেকে আটক করা হয়। একই সাথে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে মালামাল গুলো জব্দ করা হয়। এই ডাকাত চক্রের সঙ্গে কারা কারা জড়িত, তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে এবং কোন কোন জায়গায় ডাকাতি করছে সেটা তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com