বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা

নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা

লালমনিরহাট প্রতিনিধি: বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আঞ্চলিক ভাষার কবিতা আবৃত্তিতে চমক দেখিয়েছে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাহিয়া তাসনিম নুহা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান অর্জন করে।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম, লালমনিরহাটের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

প্রতিযোগিতায় অংশ নিয়ে নুহা তার আবৃত্তি দিয়ে উপস্থিত দর্শক ও বিচারকদের মুগ্ধ করে। নুহা বলে, “ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি করতে ভালো লাগে। এ অর্জনে আমি খুব আনন্দিত। ভবিষ্যতে আরও ভালো করতে চাই।”

শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “নুহা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এ সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতে সে আরও ভালো করবে বলে আশা করি।”

সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মুফীল মোহাম্মদ বলেন, “নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে যুক্ত করতেই এ আয়োজন। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।” বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বই ও সনদ প্রদান করা হয় বলে জানান তিনি।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নুহার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করবে।”

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com