বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের নিয়ে অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা লালমনিরহাটে স্ত্রী হ’ত্যা মা’মলায়, স্বামীর মৃ/ত্যুদণ্ড দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ, এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার তেঁতুলিয়ায় ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় চার তরুণ আটক, পালালেন আরও ৩ জন পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক বোদায় ধানক্ষেতের আড়ালে ৪ কেজি গাঁজা, ডিবির অভিযানে গ্রেপ্তার ১ School বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী বকশীগঞ্জে ডিবিরি অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি::জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ৩৫ বিজিবি।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৩৫ বিজিবির সাতানীপাড়া বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, বকশীগঞ্জ উপজেলার সাতানী পাড়া সীমান্তের ১০৮৯ পিলারের কাছে দিগলকোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সদস্যরা এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস যার আনুমানিক মূল্য ৪ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জব্দ করেন।

সোমবার (৫ অক্টোবর) কসমেটিকস পণ্য জব্দের ঘটনায় আইনগত আইতগত ব্যবস্থা নেওয়া হয়।


জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com