বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মেয়ে সেজে প্রবাসীর সঙ্গে প্রেম করতেন শান্ত, মোবাইলে বিয়ে, সঙ্গ দিতেন বাবাও নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট চলমান থাকবে বললেন সামিউর রহমান সহকারী কমিশনার( ভুমি) স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, একই দিনে স্বামী-স্ত্রীর বিদায় মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে: বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু রাণীশংকৈলে দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততা তুঙ্গে বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ
চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক :: চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টায় চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজার সংলগ্ন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্কুল সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে ৩জনকে গ্রেপ্তার করে শশীভূষণ থানাপুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেমায়েত হোসেন খোকন চাকলাদার, মো.মাকসুদ ও আবু তাহের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে স্কুল সড়ক এলাকার খোকন চাকলাদারের বাসায় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে খোকন চাকলাদার, মাকসুদ ও আবু তাহেরকে গ্রেপ্তার করেন। এসময় কৌশলে তাদের সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন পালিয়ে যায়।

পরে গ্রেপ্তারকৃত আসামির ঘর তল্লাশি করে রামদা,বগি দা,চাইনিজ কুড়াল,ওয়াটকি,তালা ভাঙার কাটারসহ কাচি এবং তলোয়ার,ম্যাগনিফাইং গ্লাস,সূচালো রড,পাথর স্ক্রু-ড্রাইভার,ছুরিসহ একাধিক মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com