বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বোদায় ধানক্ষেতের আড়ালে ৪ কেজি গাঁজা, ডিবির অভিযানে গ্রেপ্তার ১ School বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী বকশীগঞ্জে ডিবিরি অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: ‘শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা’ অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ বিএসের মাঠে অনুপস্থিতির অভিযোগ, ফসল নিয়ে বিপাকে বোদার কৃষক পরিকল্পিত নগরায়ণ ও নিরাপদ আবাসনের তাগিদ, পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস পালিত বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
নানান আয়োজনে লালমনিরহাটে বাংলা নববর্ষ- ১৪৩৩ উদযাপন

নানান আয়োজনে লালমনিরহাটে বাংলা নববর্ষ- ১৪৩৩ উদযাপন

‎খাজা রাশেদ,লালমনিরহাট।। সারাদেশের ন্যায় লালমনিরহাটে ও নানান আয়োজনে, উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ- ১৪৩৩ উদযাপিত হচ্ছে।
‎
‎পহেলা বৈশাখের সকালে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে, শহরের কালেক্টরেট মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, শোভাযাত্রাটি রেলওয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
‎
‎নানান রঙের সাজে ব্যানার, প্ল্যাকার্ড,বাঙালী সাজসজ্জা সহ ঢাক-ঢোলের বাদ্যযন্তের মাধ্যমে, শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
‎
‎পরে, রেলওয়ে মুক্তমঞ্চে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য, আবৃত্তি,ভাওয়াইয়া ও লোকসংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে, অংশগ্রহণকারী শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
‎
‎এদিন দিনব্যাপী রেলওয়ে মুক্তমঞ্চ মাঠে বসে, লোকজ মেলা এবং জেলা পরিষদের আয়োজনে, সকলের জন্য বাঙালীর ঐতিহ্যবাহী পান্তা ভাতের আয়োজন করা হয়।

‎এদিকে, বৈশাখী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক,জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, পৌর প্রশাসক রাজীব আহসানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নারী-পুরুষ,শিশু-কিশোর,তরুণ-তরুণীরা উৎসবমুখর পরিবেশে এতে অংশগ্রহণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com