বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বোদায় ধানক্ষেতের আড়ালে ৪ কেজি গাঁজা, ডিবির অভিযানে গ্রেপ্তার ১ School বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী বকশীগঞ্জে ডিবিরি অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: ‘শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা’ অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ বিএসের মাঠে অনুপস্থিতির অভিযোগ, ফসল নিয়ে বিপাকে বোদার কৃষক পরিকল্পিত নগরায়ণ ও নিরাপদ আবাসনের তাগিদ, পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস পালিত বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
ড. ইউনূস ও নূরজাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ

ড. ইউনূস ও নূরজাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ

ডেস্ক রিপোর্ট ::সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন—দুদকে আবেদন করা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর এই আবেদন করেন।

আবেদনে বলা হয়, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সরকারিভাবে শিশুদের হামসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রোগের টিকার সংকট এবং এর ফলে সৃষ্ট হাম রোগের প্রকোপ বেড়ে যাওয়া ও শিশুর মৃত্যুর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সত্যিই উদ্বেগজনক। হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমের দায় রয়েছে। এমনটাই রাষ্ট্রের সাধারণ নাগরিক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় মতামত ব্যক্ত করেছেন।


আবেদনে আরো বলা হয়, বর্তমান সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হামের টিকা এবং সিরিঞ্জের অভাবকে পূর্ববর্তী সরকারের সৃষ্ট সমস্যা বলে মন্তব্য করছে। বিগত অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়ের পদ্ধতিতে কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই পরিবর্তন করে। স্বাস্থ্য খাতে প্রায় ৪২ হাজার কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও তারা সময়মতো হামসহ অন্যান্য রোগের টিকা ক্রয় ও টিকা দিতে ব্যর্থ হয়েছে। ফলে বর্তমানে হামের প্রকোপ মহামারি আকার ধারণ করছে। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, এরই মধ্যে শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজার হাজার শিশু অপ্রতুল প্রতিরোধ ব্যবস্থার কারণে দেশের বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। হাম একটি সংক্রামক ব্যাধি, যা সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে।
অন্তর্বর্তী সরকারের টিকা ক্রয়ে নতুন পদ্ধতি গ্রহণ এবং সময়মতো প্রয়োজনীয়সংখ্যক টিকা ও সিরিঞ্জ ক্রয় না করার বিষয়টি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ না করা এবং স্বাস্থ্য খাতে যথেষ্ট বাজেট থাকা সত্ত্বেও অর্থের সঠিক ব্যবহার না করা দুর্নীতি ও অনিয়মের ইঙ্গিত দেয়। বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় এরই মধ্যে স্বাস্থ্য খাতে টিকা ও সিরিঞ্জ ক্রয়ে সরাসরি অনিয়মের তথ্য প্রকাশিত হয়েছে।

স্বাস্থ্য খাতে সাবেক অন্তর্বর্তী সরকারের মারাত্মক দুর্নীতি ও অর্থ আত্মসাতের শঙ্কা রয়েছে। দেশের স্বাস্থ্য ও অর্থ খাত রক্ষা এবং শিশুদের জীবন রক্ষায় জনস্বার্থে এই জালিয়াতি ও দুর্নীতির বিষয়টি দুদকের অনুসন্ধান করা আবশ্যক। হাম ও অন্যান্য রোগের টিকা ক্রয় এবং প্রদানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি রয়েছে কি না তা খতিয়ে দেখতে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনে অনুরোধ জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com