বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
বিজিবি ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, এলাকায় উত্তেজনা

বিজিবি ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, এলাকায় উত্তেজনা

সটাফ রিপোর্টার :: বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির একটি থ্রি-টন ট্রাকের ধাক্কায় রোমান (২১) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় বেনাপোল–যশোর সড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় সড়কে যানবাহনের চাপ ছিল। এর মধ্যেই দ্রুতগতির একটি বিজিবি ট্রাক পেছন দিক থেকে সাইকেল আরোহী রোমানকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মাথা ও বুকে আঘাত পান। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির ওই ট্রাকটি (সুনামগঞ্জ-উ-১১-০০০২) সদর দপ্তর থেকে পুটখালী সীমান্তের দিকে জনবল নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। ট্রাকটি ল্যান্স নায়েক আজগর আলী চালাচ্ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত রোমানকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রোমান বেনাপোল এলাকার সুমন শেখের ছেলে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনাও দেখা দেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com