বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বোদায় ধানক্ষেতের আড়ালে ৪ কেজি গাঁজা, ডিবির অভিযানে গ্রেপ্তার ১ School বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী বকশীগঞ্জে ডিবিরি অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: ‘শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা’ অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ বিএসের মাঠে অনুপস্থিতির অভিযোগ, ফসল নিয়ে বিপাকে বোদার কৃষক পরিকল্পিত নগরায়ণ ও নিরাপদ আবাসনের তাগিদ, পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস পালিত বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
তেঁতুলিয়ায় জুয়া বিরোধী অভিযানে আটক ৮, ছেড়ে দেওয়ার অভিযোগ ২ জনকে

তেঁতুলিয়ায় জুয়া বিরোধী অভিযানে আটক ৮, ছেড়ে দেওয়ার অভিযোগ ২ জনকে

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার::পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জুয়া বিরোধী অভিযানে ৮ জনকে আটক করেছে পুলিশ। তবে আটকের পর টাকার বিনিময়ে তাদের মধ্যে ২ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ এপ্রিল শুক্রবার রাতে তেঁতুলিয়া থানা পুলিশের একটি দল জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে। উপ-পরিদর্শক (এসআই) আঃ মালেকের নেতৃত্বে ভজনপুর বাজারে সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ৮ হাজার ২০০ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ৮ জনকে আটক করা হয়। পরে তাদের হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযোগ রয়েছে, আটককৃতদের মধ্যে মোশারুল ও লিটন নামে দুইজনকে রাতের আঁধারে মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ৬ জনকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, অভিযানে ৬ জন জুয়ারিকে আটক করা হয়েছে। ৮ জন আটকের বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি থানায় এসে কথা বলার পরামর্শ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, ৮ জন আটক ও ৬ জনকে আদালতে পাঠানোর বিষয়ে তিনি অবগত নন। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com