বিজ্ঞাপন:
লালমনিরহাট পৌরশহরের ডালপট্টি এলাকায় প্রকাশ্যে হা’মলা! পথচারী গু’রুতর আহত, আটক-১ ‎

লালমনিরহাট পৌরশহরের ডালপট্টি এলাকায় প্রকাশ্যে হা’মলা! পথচারী গু’রুতর আহত, আটক-১ ‎

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাট জেলা শহরের ডালপট্টি এলাকায় কি’শোর গ্যাংয়ের হামলায় মজমুল (৩৫) নামে এক পথচারী গুরুতর আ’হত হয়ে বর্তমানে,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আ’শঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।



‎শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে শহরের ডালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মজমুল সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পানাতিপাড়া গ্রামের সফর উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

‎কয়েকজন স্থানীয় বাসিন্দাসহ প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোহনসহ কয়েকজনের একটি কি’শোর গ্যাং ডালপট্টি এলাকায় জড়ো হয়।
‎তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা প্রতি’বাদ জানায়। এতে, তারা সাময়িকভাবে সরে গেলেও কিছুসময় পর দেশীয় অ’স্ত্র নিয়ে পুনরায় এলাকায় ফিরে এসে হা’মলা চালায়।



‎এ সময় পথচারী মজমুল ঘটনাস্থল অতিক্রম করার সময় হা’মলার শিকার হন। তাকে লক্ষ্য করে ধারালো অ’স্ত্র দিয়ে আ’ঘাত করা হলে তিনি, গু’রুতর আ’হত হন এবং র’ক্তা’ক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে,স্থানীয়রা তাকে উ’দ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

‎ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা, অভিযুক্তদের ধরতে তাদের বাড়িতে গেলে মূল অ’ভিযুক্ত মোহন পালিয়ে যায়।
‎এ সময় তার বাবাকে আ’টক করে পুলিশে সো’পর্দ করা হয়।



‎লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ  জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে, এবং এ ঘটনায় একজনকে আ’টক করা হয়েছে। তবে, এখন পর্যন্ত ভু’ক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

‎এ ঘটনার পর ডালপট্টি এলাকাসহ শহরজুড়ে আ’তঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রে’ফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com