বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শীর্ষ গোয়েন্দা প্রধান নিহত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শীর্ষ গোয়েন্দা প্রধান নিহত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মজিদ খাদেমী নিহত হয়েছেন। দেশটির রাজধানী তেহরানের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমাঞ্চলসহ দেশজুড়ে চালানো এই হামলায় নারী ও শিশুসহ বহু মানুষের প্রাণহানি ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) আইআরজিসি এক বিবৃতিতে তাদের শীর্ষ গোয়েন্দা প্রধানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

তেহরান জুড়ে হামলার পরিধি ও মাত্রা আগের চেয়ে বিস্তৃত করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ভোররাত থেকেই তেহরানের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। এর মধ্যে উত্তর তেহরানের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি ভয়াবহ হামলার শিকার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।

ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, এটিই প্রথম নয়, এর আগেও দেশের তিনটি প্রধান বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছিল। সব মিলিয়ে চলমান এই বিমান হামলায় এ পর্যন্ত দেশটির ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুধু রাজধানী তেহরানই নয়, এর বাইরেও ইরানের একাধিক শহর মার্কিন ও ইসরায়েলি বাহিনীর তীব্র বোমাবর্ষণের শিকার হয়েছে। এসব হামলায় ডজনখানেক সাধারণ মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু ।

এদিকে এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির যৌথ সামরিক সদর দপ্তরের মুখপাত্র এক কড়া বার্তায় জানিয়েছেন, তারা এই আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছেন। শত্রুপক্ষকে লক্ষ্য করে এর চেয়েও বহুগুণ শক্তিশালী এবং ধ্বংসাত্মক প্রতিশোধমূলক পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com