বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মরুভূমির হাত থেকে দেশকে রক্ষায় খাল খনন ও নদীভাঙন এলাকায় মানুষের পাশে থাকার উদ্যোগ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্কুল ফিডিংয়ের দুধ চুরি, ছাত্রদল নেতা বহিষ্কার দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার ভোটকেন্দ্র নিয়ে বিরোধ, সাদুল্লাপুরে দুই গ্রামের মুখোমুখি অবস্থান কাশিমপুরের হাতিমারা কলেজে বাউবি এইচ.এস.সি. প্রোগ্রামের বই বিতরণ, ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত। লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা
পঞ্চগড়ে শিক্ষা অফিসারের সঙ্গে নবাগত শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ

পঞ্চগড়ে শিক্ষা অফিসারের সঙ্গে নবাগত শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার : পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইয়াকুব আলী মিঞার সঙ্গে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, পঞ্চগড় জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (৫ এপ্রিল) জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত কমিটির সভাপতি মো. আসাদুল্লাহ আজাদ, সাধারণ সম্পাদক মো. কেরামত আলী, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম চপল, প্রচার সম্পাদক শামীম আরা, তথ্য সম্পাদক রুবাইয়া সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে শিক্ষক সমাজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৩১ মার্চ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঞার স্বাক্ষরে পঞ্চগড় জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com