মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:: দেশের জনপ্রিয় বেসরকারি সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উপলক্ষে পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী।

রোববার (৫ এপ্রিল ২০২৬) পঞ্চগড় জেলা শহরের প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা ও স্মৃতিচারণের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, যমুনা টেলিভিশন দীর্ঘ ১২ বছরে বস্তুনিষ্ঠ, সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। বিশেষ করে দুর্নীতি, অনিয়ম ও জনদুর্ভোগের সংবাদ তুলে ধরে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সংবাদমাধ্যম।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “সত্য প্রকাশে নির্ভীক ভূমিকার কারণে যমুনা টেলিভিশন ইতোমধ্যেই দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”
এ সময় যমুনা টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা জানান, আগামীতেও আধুনিক প্রযুক্তি ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করে যাবে যমুনা টেলিভিশন।

অনুষ্ঠান শেষে অতিথিদের অংশগ্রহণে কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।
Leave a Reply