বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
ফুয়েল কার্ডসহ ৫ শর্ত মানলে মিলবে পেট্রল-অকটেন-ডিজেল

ফুয়েল কার্ডসহ ৫ শর্ত মানলে মিলবে পেট্রল-অকটেন-ডিজেল

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল প্রাপ্তিতে বিশেষ জ্বালানি কার্ড চালু করেছে জেলা প্রশাসন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন সুষ্ঠুভাবে পরিচালনা এবং জনদুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিশেষ ঘোষণায় জানানো হয়েছে, কিশোরগঞ্জ জেলার বৈধ মোটরসাইকেল চালকদের নির্ধারিত কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে নিজ নিজ স্থায়ী ঠিকানাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই বিশেষ জ্বালানি কার্ড সংগ্রহ করতে হবে।

জ্বালানি কার্ড সংগ্রহের জন্য প্রয়োজন হবে মূল জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড, এক কপি স্ট্যাম্প সাইজের ছবি, ড্রাইভিং লাইসেন্স এবং মোবাইল নম্বর।

এ ছাড়া অন্য জেলার বাসিন্দারা যারা চাকরি বা অন্য কারণে কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থান করছেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা-বাণিজ্য শাখা থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন। আর অন্যান্য উপজেলায় অবস্থানকারীরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে কার্ড নিতে পারবেন।

ঘোষণায় আরও বলা হয়, আগামী ৪ এপ্রিল মধ্যে সংশ্লিষ্ট সকলকে আবশ্যিকভাবে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। অন্যথায় ৫ এপ্রিল ২০২৬ থেকে কিশোরগঞ্জ জেলার কোনো পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com