বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
পঞ্চগড়ে র‍্যাবের অভিযানে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১

পঞ্চগড়ে র‍্যাবের অভিযানে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১৩। এ সময় এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে ডাকাতি, রাহাজানি, চোরাকারবার ও কালোবাজারিসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টা ১০ মিনিটে দেবীগঞ্জ থানাধীন ৮নং দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে জনৈক মোঃ চান মিয়ার বাড়ির সামনে রাস্তার পাশে ফাঁকা জায়গা থেকে ২৯ কেজি ওজনের, ৩১ ইঞ্চি দৈর্ঘ্য এবং ১৩ ইঞ্চি প্রস্থের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক মূল্য ৮৭ লাখ টাকা বলে জানায় র‌্যাব।

এ ঘটনায় সুজন মহন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি দেবীগঞ্জ উপজেলার খগেরহাট (বিনয়পুর) এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, গ্রেফতারকৃত ব্যক্তি মূর্তিটি সংগ্রহ করে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করছিল।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর প্রযোজ্য ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রত্নতাত্ত্বিক সম্পদ চোরাচালান রোধে র‌্যাব-১৩ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com