বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরের কাশিমপুরে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে পরে নিখোঁজ ১ জন কুড়িগ্রামে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার আদিতমারীতে দুলাভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রা’ণ গেল শ্যালিকার ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প চারটি পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন, নিঃস্ব চাষি হারানো ঐতিহ্যের খোঁজে সুন্দরগঞ্জে ব্যতিক্রমী ঈদ উৎসব ব্রাজিল ভক্তদের মোটর র‍্যালিতে আর্জেন্টিনা ভক্তদের 7UP বিতরণ গাইবান্ধায় চামড়ার বাজারে ধস, শত শত চামড়া ফেলে গেলেন ব্যবসায়ীরা কালিয়াকৈরে “ঈদের তিন দিন পার হলেও মহাসড়ক থেকে অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচের পূর্ণমিলনী ২০২৬ অনুষ্ঠিত
পঞ্চগড়ে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় নিহত ১, আহত ২

পঞ্চগড়ে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় নিহত ১, আহত ২

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:: পঞ্চগড়ে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে গাছচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং দেয়াল ধসে স্বামী-স্ত্রী আহত হয়েছেন। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টি শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতা বাড়তে থাকে এবং রাত ১২টার পর শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার সদর ইউনিয়নের চানপাড়া এলাকায় নিজ বাড়িতে একা অবস্থান করছিলেন চাকাতি বালা (৭৮)। এ সময় প্রবল ঝড়ে একটি বড় গাছ উপড়ে তার ঘরের ওপর পড়ে। এতে ঘরটি ভেঙে যায় এবং গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শনিবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

অন্যদিকে, ধাক্কামারা ইউনিয়নের স্টেশন এলাকায় ঝড়ের সময় ময়নুল ইসলাম ও তার স্ত্রী খুকুমনি সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় পাশের একটি তিনতলা ভবনের ছাদের দেয়াল ভেঙে তাদের টিনের ঘরের ওপর পড়ে। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

শনিবার সকালে বেলা বারার সাথে সাথে ক্ষয়ক্ষতির চিত্র ভেসে উঠে।  জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় অসংখ্য ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সদর ও আটোয়ারী উপজেলায় ভুট্টা, গম ও বিভিন্ন শাকসবজিসহ রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া লিচু ও আমের মুকুলও ঝড়ে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন কৃষকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com