বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বসতবাড়ি, লালমনিরহাটের ৫ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি রক্তাক্ত বরেন্দ্র প্রেসক্লাব : সাংবাদিক নেতার ওপর হামলার প্রতিবাদে স্তব্ধ রাজশাহী পঞ্চগড়ে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় নিহত ১, আহত ২ পঞ্চগড়ে কালবৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা এবার পঞ্চগড়ে গাছে ধাক্কা খেয়ে উল্টে গেল বাস, আহত ২০ যাত্রী এবার ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ফ্রিতে মোবাইল ফোনে দেখা যাচ্ছে শাকিবের ‘প্রিন্স’! স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে শুরু করেছেন মির্জা আব্বাস, এখনো ভর্তি হাসপাতালে
স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে শুরু করেছেন মির্জা আব্বাস, এখনো ভর্তি হাসপাতালে

স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে শুরু করেছেন মির্জা আব্বাস, এখনো ভর্তি হাসপাতালে

স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুরে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির পথে বলে বুধবার তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মঙ্গলবার মির্জা আব্বাসের অক্সিজেন খুলে নেওয়া হয়। এখন তিনি স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস গ্রহণ করতে পারছেন। তিনি চোখে মেলে তাকিয়েছেন।

গত ১২ মার্চ বৃহস্পতিবার ইফতারের সময় পানি করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে ওই রাতেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।পরে শুক্রবার দুই দফায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর সাবেক এই মন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণ থাকেন মির্জা আব্বাস। এরপরের রবিবার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে এয়ার এ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেই হাসপাতালে নিউরো সাইন্স ইউনিটে বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল সিঙ্গাপুর থেকে জানান, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আনার পর থেকে এখন পর্যন্ত মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বেশ উন্নতি ঘটেছে। আইসিও থেকে ওনাকে গতকাল (মঙ্গলবার) বের করা হয়েছে। এমনকি ওনার শরীরে লাগানো বিভিন্ন যন্ত্রপাতিও খুলে নেয়া হয়েছে। এখন শুধু নাকে নল (টিউব ফিডিং) লাগানো রয়েছে, যার দ্বারা ওনাকে তরল খাবার খাওয়ানো হয়।

সোহেল আরও জানান, মির্জা আব্বাস চোখ মিলে তাকাচ্ছেন মাঝে মাঝেই। পাশাপাশি তিনি কথা বলছেন পরিবারের সঙ্গে, আমাদের সঙ্গে। কিন্তু কথার স্পষ্টতা কম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com